২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বুধবার মাস্টারদা সূর্যসেনের ১১২তম জন্মবার্ষিকী

মাস্টারদা সূর্যসেন’র ১১২তম জন্মবার্ষিকী বুধবার। এ উপলক্ষে মাস্টারদা সূর্যসেন পরিষদ বুধবার বিকেল সাড়ে ৪টায় কেন্দ্রীয় শহীদ মিনারে জমায়েত ও শ্রদ্ধার্ঘ্য অর্পণ কর্মসূচী গ্রহন করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Mar 2006, 05:29 PM

Updated : 26 Apr 2022, 03:30 PM

দেশমাতার বীর সন্তান মাস্টারদা সূর্যসেন এর ১১২তম জন্মবার্ষিকী পালনের জন্যে মাস্টারদা সূর্যসেন পরিষদের সভাপতি সাংবাদিক ফয়েজ আহমেদ এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, সরকার বেতার ও টেলিভিশনে মাস্টারদা সূর্যসেন এর বিপ্লব গাঁথা প্রচার, জাতীয় দৈনিকে বিশেষ ক্রোড়পত্র প্রকাশের জন্যে সরকার ও দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন।

এক প্রেস বিজ্ঞপ্তিতে তারা ঢাকার একটি প্রধান সড়কের নাম মহান এই নেতার নামে নামকরণের জন্যে ঢাকা সিটি কর্পোরেশনের মেয়রের প্রতি দাবি জানান।

১৮৯৪ সালের ২২ মার্চ চট্টগ্রাম জেলার নোয়াপাড়া গ্রামে মাস্টারদা সূর্যসেনের জন্ম।