২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দিনাজপুরে ৬৫ হাজার জাল টাকাসহ একজন গ্রেপ্তার

দিনাজপুরের মিশন রোডের একটি বাড়িতে গোয়েন্দা পুলিশ তল্লাশি চালিয়ে ৬৫ হাজার জাল টাকাসহ একজনকে গ্রেপ্তার করেছে। পুলিশ মঙ্গলবার একথা জানায়।

দিনাজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Mar 2006, 01:07 PM

Updated : 26 Apr 2022, 03:30 PM

গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম হচ্ছে বজেন্দ্র নাথ। তার পিতার নাম সুপেন্দ্র নাথ।

গোয়েন্দা পুলিশ জানায়, মিশন রোডের কালাম মুহুরীর বাড়িতে পুলিশ সোমবার তল্লাশি চালিয়ে ভাড়াটিয়া বজেন্দ্রের ঘর থেকে ১০০ টাকার ৬২০টি নোট এবং ৫শ’ টাকার ৫টি টাকাসহ বজেন্দ্র নাথকে গ্রেপ্তার করে।

এ ব্যাপারে সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।