২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুর সদর হাসপাতালে ৩ দিন ধরে পানি নেই, দুর্ভোগ চরমে

গাজীপুর ১০০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে গত তিন ধরে পানি নেই। হাসপাতালের গভীর নলকূপটি অকেজো হয়ে পড়ায় চরম এই দুর্দশার সৃষ্টি হয়েছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2006, 08:47 PM

Updated : 26 Apr 2022, 03:30 PM

ভুক্তভোগীরা জানায়, গত শনিবার সকাল থেকে হাসপাতালে পানি নেই। এর কয়েকদিন আগে গভীর নলকূপ থেকে বালি মিশ্রিত পানি বের হচ্ছিল। বিষয়টি তাৎক্ষণিক গণপূর্ত বিভাগকে জানানো হলেও তারা গুরুত্ব দেননি বলে জানালেন হাসপাতালের সিভিল সার্জন ডাঃ মোবারক হোসেন।

পানি না থাকায় জরুরী অপারেশনসহ চিকিৎসা কার্যক্রম মারাত্মক ব্যহত হচ্ছে। পানির অভাবে হাসপাতালে অস্বাস্থ্যকর পরিবেশের সৃষ্টি হয়েছে।

এ ব্যাপারে স্থানীয় গণপূর্ত বিভাগে যোগাযোগ করা হলে তারা নলকূপ সারাতে আরও ছয় থেকে সাত দিন লাগবে বলে জানায়।