অতিরিক্ত ভাড়া আদায়ের জন্যে সরকার সিএনজি চালিত যানবাহন মালিকদের বিরুদ্ধে পদক্ষেপ নেবে
অতিরিক্ত ভাড়া আদায়ের কারণে সিএনজি চালিত ট্যাক্সিক্যাব ও তিন চাকা বিশিষ্ট অটোরিক্সার যেসব মালিক চালকদের কাছ থেকে সরকার নির্ধারিত ৩০০ টাকার বেশি ভাড়া আদায় করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে যোগাযোগ মন্ত্রণালয়।
মন্ত্রণালয় যাত্রীদের কাছ থেকে বেশি ভাড়া আদায় করা চালকদের বিরুদ্ধেও ব্যবস্থা নেবে।
সড়ক পরিবহন মালিক ও শ্রমিকদের সাথে এক বৈঠকে যোগাযোগমন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদা সিএনজি চালিত যানবাহন খাতে এসব অনিয়ম রোধে তাদেরকে এগিয়ে আসার আহ্বান জানান।
মন্ত্রী বলেন, সরকার নির্ধারিত ৩০০ টাকার পরিবর্তে মালিকরা ৫০০ থেকে ৬০০ টাকা আদায় করছে বলে চালক ও তাদের নেতারা অভিযোগ এনেছেন।
বৈঠকে শ্রমিক নেতা গোলাম ফারুক উল্লেখ করেন মালিকদের দেড় লাখ টাকার পরিবর্তে আড়াই লাখ তিন লাখ টাকা দিয়ে গাড়ি কিনতে হচ্ছে। যে কারণে মালিকরা ৩০০ টাকার বেশি দাবী করেন।
অন্যদিকে ঢাকা সড়ক পরিবহন সমিতির সাধারণ সম্পাদক সাইফুল আলম বলেন, চালকরা মিটার পদ্ধতি অনুসরণ করে না এবং সবসময়ই অতিরিক্ত ভাড়া দাবী করে।
তিনি আরও অভিযোগ করে বলেন, চালকরা সকল স্থানে যেতে বাধ্য হলেও সেটা তারা করে না।
যোগাযোগমন্ত্রী বৈঠকে বলেন, এ ব্যাপারে সমাধানে পৌঁছাতে খুব শিগগিরই একটি কমিটি গঠন করা হবে।
তিনি আরো বলেন, সিএনজি চালিত যানবাহনের অনিয়ম রোধ করতে মালিক ও চালক উভয়ের বিরুদ্ধেই ব্যবস্থা নেয়া হবে।
