২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাটে জেএমবি সন্দেহে যুবক আটক

বাগেরহাটে জেএমবি সদস্য সন্দেহে এক যুবককে আটক করা হয়েছে। শুক্রবার রাতে নৈশ প্রহরীরা জেলার ফকিরহাট উপজেলার লখপুর বাজার থেকে মোঃ গালীব মিয়া (২৫) নামের সন্দেহভাজন ওই যুবককে আটক করে। পরে তাকে ফকিরহাট থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2006, 07:08 PM

Updated : 26 Apr 2022, 03:30 PM

পুলিশ জানায়, সন্দেহজনকভাবে এলাকায় ঘোরা -  ফেরা করার সময় নৈশ প্রহরীরা তাকে আটক করে। আটককৃত গালীব মিয়া খুলনা জেলার রুপসা উপজেলার দিঘলিয়া গ্রামের নূর মোহাম্মদ মিয়ার ছেলে।