২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেশে প্রথমবারের মত অজ্ঞান না করে সফল বাইপাস সার্জারি

বাংলাদেশে এই প্রথম বারের মত মিরপুর আল হেলাল হার্ট ইনস্টিটিউট হাসপাতালের ডা. অসিত বরন অধিকারী  অজ্ঞান না করে সফল বাইপাস সার্জারি করছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2006, 07:00 PM

Updated : 26 Apr 2022, 03:30 PM

শনিবার জাতীয় প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে ডা. অসিত বরন অধিকারী অজ্ঞান না করে কিভাবে বাইপাস সার্জারি করা সম্ভব তার বিষদ বর্ণনা দেন।

দেশে এই প্রথম বারের মত গত ৯ মার্চ মিরপুর আল হেলাল ইনস্টিটিউট হাসপাতালে ৬৯ বছরের হাজী নাজিরউল্লাহ নামের এক ব্যক্তির দেহে  সফল অস্ত্রপচার করা হয়।

ডা. অসিত বরন মনে করেন বাংলাদেশে অজ্ঞান না করে বাইপাস সার্জারি করতে ভারত, সিঙ্গাপুর আমেরিকাসহ উন্নত দেশগুলো যে পরিমান টাকা খরচ হয় বাংলাদেশে ওই সার্জারির ক্ষেত্রে উন্নত চিকিৎসাসহ এক থেকে দেড় লাখ টাকা কম খরচ হবে।

এসময় অন্যান্যের মধ্যে লে. কর্ণেল (অবঃ) ডা. মুন্সী নুর আহমেদ, জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শওকত মাহমুদ ও রোগী হাজী নাজিরুল্লাহ উপস্থিত ছিলেন।

নাজিরুল্লাহ জানান, অপারেশনের সময় তিনি রিতিমত ডাক্তারদের সাথে কথা বলেছেন। আট ঘন্টাব্যাপী ওই অপারেশনে তিনি দুবার পানি খেয়েছেন।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এসময় আমি কোনো ব্যাথা অনুভব করিনি।