কলাপাড়ায় সন্ত্রাসী হামলা, ১ জন আহত
কলাপাড়া উপজেলার লতাচাপলি ইউনিয়নের নাইরিপাড়া গ্রামের এক বাড়িতে শুক্রবার সকালে একদল সশস্র সন্ত্রাসীর হামলায় একজন আহত হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় শতাধিক সন্ত্রাসী কবির মোল্লার বাড়িতে শুক্রবার হামলা চালায় এবং আসবাবপত্র লুট করে নিয়ে যায়। এসময় তাদের হামলায় একজন আহত হয়।
এ ঘটনার সাথে জড়িত থাকার দায়ে হারুন এবং আমজাদ আলীসহ ১৩ জনের বিরুদ্ধে কলাপাড়া থানায় মামলা করা হয়েছে।
পুলিশ এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি।
