সাংবাদিক ইউসুফ পাশার মৃত্যুতে শেখ হাসিনার শোক
জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা প্রবীণ সাংবাদিক ও দৈনিক জনকণ্ঠের সিনিয়র সহকারী সম্পাদক বিশিষ্ট কবি ইউসুফ পাশার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
শুক্রবার যুক্তরাষ্ট্র থেকে এক শোক বিবৃতিতে তিনি মরহুমের বিদেহী আতœার মাগফেরাত কামনা এবং শোক সন্তপ্ত পরিবার সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
ইউসুফ পাশা শুক্রবার সন্ধ্যায় ঢাকায় সড়ক দুর্ঘটনায় মর্মান্তিকভাবে নিহত হন।
