মিথ্যা মামলায় ড. গালিবকে গ্রেপ্তার করা হয়েছে - আহলে হাদিসের আমীর
প্রকৃত জঙ্গি নেতাদের আড়াল করার জন্যই মিথ্যা স্বীকারোক্তির নাটক সাজিয়ে ড. আসাদুল্লাহ আল-গালিবকে গ্রেপ্তার করা হয়েছিল।
রাজশাহী মহানগরীর নওদাপাড়ায় আহলে হাদীছ আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে শুক্রবার ড. গালিবের মুক্তির দাবিতে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ আয়োজিত এক সংবাদ সম্মেলনে ভারপ্রাপ্ত আমীর ড. মুহাম্মদ মুছলেহুদ্দিন এ কথা বলেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ড. মুছলেহুদ্দিন বলেন, আহলে হাদীছ আন্দোলন বাংলাদেশ কখনও জঙ্গিদের মিডিয়ার সৃষ্টি বলেনি বরং যখন থেকে মিডিয়া এদেরকে নিয়ে লিখতে শুরু করেছে তখন থেকেই মিডিয়ার পাশাপাশি আহলে হাদিস নেতৃবৃন্দ এদের তীব্র সমালোচনা করে আসছে।
