আ.লীগ ক্ষমতায় গেলে দুর্নীতিবাজ ধরতে র্যাবকে অ্যাসাইনমেন্ট দেওয়া হবে: হাসিনা
বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বলেছেন, তার দল ক্ষমতায় গেলে র্যাবের কার্যক্রম বন্ধ করবে না।
দুর্নীতিবাজদের ধরতে র্যাবকে বিশেষ দায়িত্ব দেয়া হবে বলে তিনি উল্লেখ করেন।
বৃহষ্পতিবার আমেরিকা ও ইউরোপ সফরের উদ্দেশে ঢাকা ত্যাগের আগে বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শেখ হাসিনা এ কথা জানান।
তিনি বলেন, আমরা ক্ষমতায় গেলে র্যাব বন্ধ করে দেওয়া হবে কি না - এ নিয়ে অনেক কথা শোনা যায়। কিন্তু আমরা র্যাবের কার্যক্রম বন্ধ করবো না। বরং দুর্নীতিবাজদের ধরতে র্যাবকে বিশেষ অ্যাসাইনমেন্ট দেওয়া হবে।
