মেহেরপুরে সন্ত্রাসীদের গুলি ও বোমায় বিএনপি নেতা নিহত
মেহেরপুরের গাংনী উপজেলার ধানখোলা ইউনিয়নের মহিষখোলা গ্রামের বাজারে বুধবার সন্ধ্যায় সন্ত্রাসীরা গুলি ও বোমা মেরে স্থানীয় একজন বিএনপি নেতাকে হত্যা করেছে।
নিহত বিএনপি নেতার নাম নুরু মিয়া (৪৫)।
পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, সন্ধ্যায় নুরু মিয়া বাজারের একটি দোকানে বসে থাকা অবস্থায় ১০/১২ জনের সশস্ত্র সন্ত্রাসী দোকানটি ঘেরাও করে নুরু মিয়ার ওপর গুলি চালায়। পরে তারা ৩/৪টি বোমার বিস্ফোরণ ঘটিয়ে চলে যায়।
গুরুতর আহত নুরু মিয়াকে উদ্ধার করে স্থানীয়রা গাংনী স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তার মৃত্যু হয়। ঘটনার পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
