দিনাজপুরে জেএমবি’র সক্রিয় সদস্যের আত্মসমর্পণ
দিনাজপুর সদর উপজেলার ম্যাজিস্ট্রেটের কোর্টে মঙ্গলবার নিষিদ্ধঘোষিত জেএমবি’র সশস্ত্র ক্যাডার মো. তোফাজ্জল হক আত্মসমর্পণ করেছে।
মোফাজ্জল ১৭ আগস্টের সিরিজ বোমা হামলার পলাতক আসামি। সে সদর উপজেলার মহব্বতপুর গ্রামের মৃত হাজী মো. জমিলের পুত্র।
এদিকে ৬ নং আউলিয়াপুর ইউনিয়নের চেয়ারম্যান এবং কোতয়ালী বিএনপি’র সভাপতি মোফাজ্জল হোসেন দুলাল ও জেএমবি’র সদস্য তোফাজ্জলের বড় ভাই আমিনুল হক মঙ্গলবার সকালে কোতয়ালী থানায় ২০ রাউন্ড কার্তুজসহ একটি লাইসেন্সকৃত বন্দুক জমা দিয়েছেন।
এ ব্যাপারে কোতয়ালী থানায় একটি জিডি করা হয়েছে।
