২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় ছাত্রশিবির সভাপতি নিহত

রাজধানীর জিপিও’র সামনে মঙ্গলবার সকালে এক সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই পল্টন থানার ছাত্রশিবির সভাপতি নিহত হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2006, 01:51 PM

Updated : 26 Apr 2022, 03:29 PM

নিহত ছাত্রশিবির সভাপতির নাম আমজাদ হোসেন (২৫), তার বাড়ি ভোলা জেলায়। আমজাদ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমাজ-বিজ্ঞান বিভাগের (সম্মান) তৃতীয় বর্ষের ছাত্র।

প্রত্যক্ষদর্শী এবং পুলিশ জানায়, জিপিও’র সামনে সকাল সাড়ে ১০টার দিকে আমজাদ হোসেনের মোটরসাইকেলের সাথে বিপরীত দিক থেকে আসা মনজিল পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে।

পল্টন থানা পুলিশ গাড়িটিকে আটক করেছে। এ ব্যাপারে পল্টন থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।