২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোপালগঞ্জে সড়ক দুর্র্ঘটনায় নিহত ৬, আহত ২৫

গোপালগঞ্জের  ঘোনাপাড়া নামক স্থানে ঢাকা-খুলনা মহাসড়কে মঙ্গলবার ভোরে এক সড়ক দুর্ঘটনায় ছয়জন নিহত এবং পঁচিশজন আহত হয়েছে।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2006, 12:47 PM

Updated : 26 Apr 2022, 03:29 PM

নিহতরা হচ্ছেন--অধ্যাপক খোকন কর্মকার (৩২), ইউনুস আলী সরদার (৪২), দিধরা আক্তার (৯), দিলীপ হালদার (৪২) ও অজ্ঞাত পরিচয় দুই ব্যক্তি।

আহতরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা মোড়লগঞ্জগামী পর্যটক পরিবহনের একটি নাইট কোচ (নং-পাবনা-ব-১১০০০৪) নিয়ন্ত্রণ হারিয়ে ঘোনাপাড়া নামক স্থানের রাস্তার পার্শ্ববর্তী খাদে পড়ে গেলে এই দুর্ঘটনা ঘটে।

আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় ছয়জনকে গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহতদের সবার বাড়ি বাড়িবাগের হাট জেলার মোড়লগঞ্জ উপজেলার বিভিন্ন গ্রামে।