২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিদেশে নারীকর্মীদের কর্ম সংস্থানের জন্যে ব্যাপকভিত্তিক নীতিমালা প্রণয়নের আহবান

রোব্বার এক গোল টেবিল আলোচনা সভায় বক্তারা সরকারকে বিদেশে নারীকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করে কর্ম সংস্থানের জন্যে ব্যাপকভিত্তিক নীতিমালা প্রণয়নের আহবান জানিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2006, 08:32 PM

Updated : 26 Apr 2022, 03:29 PM

চলতি বিশ্ব বাজারে মোট ৪৮ শতাংশ নারী জনশক্তির মাত্র শুন্য দশমিক ৮ শতাংশ বাংলাদেশী। বক্তারা বলেছেন, এদিকে ১১ সেপ্টেম্বর পরবর্তী প্রেক্ষাপটে বিশ্ব বাজারে নারীকর্মীদের কাজের ক্ষেত্র প্রসারিত হয়েছে।

বেসরকারী উন্নয়ন সংস্থা স্বস্তি, প্রবাসী কল্যাণ সংস্থা ও কর্মজীবী নারী  যৌথভাবে ‘বিদেশে নারী কর্মী: সুযোগ ও ঝুঁকি’ শিরোনামে বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করে।

কর্মজীবী নারীর নির্বাহী পরিচালক জিয়াউল কবির মুক্তার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জনশক্তি রপ্তানিকারকদের সংগঠন বায়রার সভাপতি এমএএইচ সেলিম, বায়রার পরিচালক আব্দুল আলীম, এফবিসিসিআই-এর সহ-সভাপতি দেওয়ান সুলতান আহমেদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের প্রফেসর সিআর আবরার।

বক্তারা বলেন, যথাযথ নীতিমালা, দক্ষ নারী কর্মীর অভাব এবং অন্যান্য সামাজিক বাধার কারণে বাংলাদেশের নারীকর্মীরা আন্তর্জাতিক শ্রম বাজার ধরতে পারছে না।

বেসরকারী সংস্থা স্বস্তির ড. ফাহমিদা ইসলাম সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন।