২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাবি’তে গুরুত্বপূর্ণ ২টি পদ একমাস ধরে শূন্য, নিয়োগ পেতে ব্যাপক লবিং 

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রশাসনের গুরুত্বপূর্ণ দুইটি পদ একমাস ধরে শূন্য রয়েছে। উপ - উপাচার্য ও কেষাধ্যক্ষ এ দুটি শূন্য পদে নিয়োগ পেতে বিএনপিপন্থি কয়েকজন শিক্ষক সরকারের উচ্চপর্যায়ে সর্বোচ্চ লবিং চালিয়ে যাচ্ছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2006, 04:28 PM

Updated : 26 Apr 2022, 03:29 PM

২৮ ফেব্র“য়ারি শিক্ষক সমিতির নির্বাচনের পর ক্যাম্পাসে প্রধান আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে কে হচ্ছেন বিশ্ববিদ্যালয়ের পরবর্তী উপ - উপাচার্য ও কোষাধ্যক্ষ।

বর্তমানে উপাচার্য অধ্যাপক খন্দকার মুস্তাহিদুর রহমান অতিরিক্ত দায়িত্ব হিসেবে উপ - উপাচার্য ও কোষাধ্যক্ষ এ দুটি পদেরই দায়িত্ব পালন করছেন।

উপ - উপাচার্য অধ্যাপক মো. ইমানউদ্দিন ও কোষাধ্যক্ষ অধ্যাপক এ বি এম এনায়েত হোসেন- এর মেয়াদ যথাক্রমে ১৩ ও ১৪ ফেব্র“য়ারি শেষ হয়।

শিক্ষামন্ত্রণালয় সূত্র জানায়, জাবি প্রশাসনের দুইটি উপ - উপাচার্য পদ রয়েছে। একটি উপ - উপাচার্য পদে একজন বহাল রয়েছেন। তিনি হলেন মো. এনামুল হক খান। বর্তমানে আরেকটি শূন্যপদে সরকার নিয়োগ দেবে না বলে সিদ্ধান্ত নিয়েছেন। তবে কোষাধ্যক্ষ পদে খুব শিগগিরই নিয়োগ দেওয়া হবে বলে সূত্রটি জানিয়েছে।

এদিকে নির্ভরযোগ্য একটি সূত্র জানায়, শিক্ষামন্ত্রণালয় কোষাধ্যক্ষ পদের জন্যে জাবি’র গণিত বিভাগের অধ্যাপক মো. নুরুল আলম খান ও অর্থনীতি বিভাগের অধ্যাপক সৈয়দ অব্দুল হাই -এর নাম প্রস্তাব করে একটি ফাইল রাষ্ট্রপতির দফতরে পাঠিয়েছেন। প্রধানমন্ত্রীর নির্দেশ পেলেই দ্রুত একজনকে নিয়োগ দেওয়া হবে।

এ ব্যাপারে গণিত বিভাগের অধ্যাপক মো. নূরুল আলম খান বিডিনিউজকে বলেন, আমি শুনেছি মন্ত্রণালয় আমার নাম প্রস্তাব করেছে। এর বেশি কিছু জানিনা।