২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জয়পুরহাটে মহিলার লাশ উদ্ধার

জয়পুরহাট সদর থানা পুলিশ শনিবার দুপুরে শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল সংলগ্ন মোসলেম নগর এলাকা থেকে এক মহিলার লাশ উদ্ধার করেছে।

জয়পুরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2006, 05:50 PM

Updated : 26 Apr 2022, 03:29 PM

নিহতের নাম রোজিয়া খাতুন (৪৭)।

সে ওই এলাকার আশরাফ আলীর স্ত্রী।

পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, রোজিয়াকে কে বা কারা শ্বাসরুদ্ধ করে হত্যার পর, লাশ তার শয়নকক্ষে ফেলে রাখে।

এ ব্যাপারে পুলিশ জানায়, হত্যার কারণ খতিয়ে দেখা হচ্ছে।