২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৩০

রাজশাহী - ঢাকা মহাসড়কের পুঠিয়ায় শনিবার বাস ও ট্রাকের মুখোমুখী সংঘর্ষে একজন নিহত ও ৩০ জন আহত হয়েছে।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2006, 05:42 PM

Updated : 26 Apr 2022, 03:29 PM

নিহতের নাম সিদ্দিক (৪০)। সে দুর্ঘটনাকবলিত ট্রাকের চালক।  নিহতের বাড়ি পাবনা সদর থানার বেলঘড়িয়া গ্রামে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, মহাসড়কের পুঠিয়ার পোল্লাপুকুরে শনিবার সকাল ১১ টার দিকে রাজশাহীগামী ফরাদ এন্টারপ্রাইজের একটি যাত্রীবাহী বাসের (রাজ মেট্রো জ - ১১ - ০০৩৬) সাথে বিপরীতদিক থেকে আসা একটি ট্রাকের (ঢাকা মেট্রো ড - ১৪ ১৩৬৩) মুখোমুখী সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই ট্রাকের চালক নিহত এবং বাসটির ৩০ যাত্রী আহত হয়।

আহতদের রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে দুজনের অবস্থা আশংকাজনক।