চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে দেখতে চান নবনিযুক্ত উপাচার্য
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. বদিউল আলম শনিবার বলেছেন, শিক্ষা কার্যক্রমে গুণগত পরিবর্তনের মাধ্যমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে একটি আধুনিক বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করাই হবে তার মূল কাজ।
শনিবার বন্দরনগরীর একটি হোটেলে স্থানীয় দৈনিক পত্রিকার বার্তা সম্পাদক ও সকল জাতীয় দৈনিক পত্রিকা ও সংবাদ সংস্থার ব্যুরো প্রধানদের সাথে মতবিনিময়কালে উপাচার্য ড. আলম বলেন, তার এ পরিকল্পনা বা¯—বায়নে বছরে কমপক্ষে আট মাস বিভিন্ন শিক্ষাবর্ষের ক্লাস নেয়ার পরিকল্পনা হাতে নেবেন।
চবিতে প্রতিটি শিক্ষাবর্ষে গড়ে তিন বছরের সেশন জট রয়েছে বলে অধ্যাপক বদিউল আলম মতবিনিময় সভায় প্রকাশ করেন। তিনি বলেন, ২০০৭ সালের মধ্যে পরিস্থিতির উন্নতি ঘটাতে ব্যবস্থা নেয়া হবে।
উপাচার্য বলেন, ক্লাস নেয়ার ব্যাপারে আন্তরিক হতে আমি ইতোমধ্যে শিক্ষকদের প্রতি আহ্বান জানিয়েছি। আমি মনে করি, রাজনৈতিক কারণে বিশ্ববিদ্যালয় একদিনের জন্যেও বন্ধ থাকা উচিত না।
অধ্যাপক আলম চলতি বছরের ৮ ফেব্র“য়ারি চবির উপাচার্য হিসাবে দায়িত্ব গ্রহণ করেন।
চবিকে আধুনিক শিক্ষা প্রতিষ্ঠানে রূপান্তর করার প্রথম পদক্ষেপ হিসেবে লাইব্রেরিকেই শিক্ষার্থীদের প্রধান বিচরণস্থল হিসেবে পরিণত করা হবে বলে উপাচার্য জানান। তিনি বলেন, কেন্দ্রীয় লাইব্রেরিকে কম্পিউটারাইজড এবং গোটা ক্যাম্পাসকেই ইন্টারনেট ব্যবস্থার আওতায় আনতে তিনি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের কাছে একটি প্রস্তাব পাঠাবেন।
উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া কমপেক্সের উন্নয়ন ঘটানো হবে এবং পড়াশুনার বাইরে সাংস্কৃতিক ও অন্যান্য কর্মকান্ডের উন্নয়ন ঘটাতে ব্যাপক কর্মসূচি হাতে নেয়া হবে।
এক প্রশ্নের জবাবে উপাচার্য বলেন, সাবেক উপাচার্য অধ্যাপক এজেএম নুর“দ্দিন আহমেদ চৌধুরীর আমলে শিক্ষক ও কর্মচারীর নিয়োগে অনিয়মের অভিযোগ তদন্তে পর্যালোচনা কমিটি গঠন করা হবে।
সাবেক উপাচার্য নুর“দ্দিন আহমেদ বিশ্ববিদ্যালয় আইন লংঘন করে ১৫০ জনের মত শিক্ষক কর্মচারীকে (যাদের অধিকাংশই জামায়াতপন্থি) নিয়োগ দিয়েছেন বলে অভিযোগ রয়েছে।
