২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে অগ্নিকাণ্ডে ৫টি দোকান ভস্মিভূত

সাভার বাজার বাসস্ট্যান্ডের চকোরী মার্কেটে এক অগ্নিকাণ্ডে পাঁচটি দোকান ভস্মিভূত হয়েছে। দমকল বাহিনী শনিবার একথা জানায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

গাজিপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2006, 01:58 PM

Updated : 26 Apr 2022, 03:29 PM

পুলিশ, প্রত্যক্ষদর্শী এবং দমকল বাহিনী সূত্র জানায়, চকোরী মার্কেটের একটি ফোন-ফ্যাক্সের দোকান থেকে মধ্যরাতে বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় এবং মূহুর্তের মধ্যেই পার্শ্ববর্তী কয়েকটি দোকানে ছড়িয়ে পড়ে।

সাভার দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

দোকান মালিকরা জানান, এই অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ২০ লাখ টাকা।