শায়খকে গ্রেপ্তার করতে চূড়ান্ত অভিযান থেকে বিরত নিরাপত্তা কর্মীরা
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ানের (র্যাব) নেতৃত্বে নিরাপত্তা কর্মীরা বুধবার নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) এর প্রধান শায়খ আবদুর রহমানকে সিলেটের একটি বাড়িতে আটক থাকতে বাধ্য করলেও এখন পর্যন্ত তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। শায়খকে জীবিত গ্রেপ্তার করতে রাতের আঁধারে তাকে গ্রেপ্তার করা থেকে নিরাপত্তা কর্মীরা নিজেদের নিবৃত্ত রেখেছে।
সিলেটে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন জেএমবির শীর্ষ নেতা শায়খ আবদুর রহমানের আস্তানা ঘিরে রেখেছে। রাতের অন্ধকারে বাড়ির ভেতরে আটকে পড়া শায়খ ও তার সঙ্গীরা যেন পালিয়ে যেতে না পারে সেজন্যে বিলাসবহুল দোতলা বাড়ির চারপাশে পর্যাপ্ত আলোর ব্যবস্থা করা হয়েছে। বাড়ির বাইরে থেকে বাড়িটির ওপর আলো ফেলা হচ্ছে।
নিরাপত্তা কর্মীরা ড্রিল মেশিন দিয়ে ছাদ ছিদ্র করে ভিতরে লেপে মোড়ানো কিছু জিনিস দেখতে পেয়েছেন। জিনিসগুলো তারের সাথে সংযুক্ত। এগুলো বিস্ফোরক দ্রব্য বলে নিরাপত্তা কর্মীরা ধারণা করছেন।
নিরাপত্তা কর্মীরা বলছেন, বিস্ফোরকগুলো বিস্ফোরিত হলে আশেপাশের কয়েকটি ভবনে তা মারাত্মক ক্ষতি করতে পারে এবং সেই সাথে প্রাণহানির ঘটনাও ঘটতে পারে।
এর আগে জেএমবি প্রধান ও নিরাপত্তা কর্মীদের মধ্যে কথোপকথনকালে শায়খ আত্মহত্যার হুমকি দিলেও সময় গড়িয়ে যাওয়ার সাথে সাথে নিরাপত্তা কর্মীদের আহ্বানে শায়খ সাড়া দেওয়া বন্ধ করে দেন। বাড়ির ভেতরে ধীরে ধীরে নেমে আসে নীরবতা।
শায়খ রহমানকে ধরতে ২০ ঘন্টারও বেশি সময় ধরে এ অভিযান চলে।
এর আগে আইন শৃঙ্খলারক্ষাকারী বাহিনীর সদস্যরা শায়খ রহমানের স্ত্রী আয়েশা আখতার রূপা, দুই মেয়ে নাবিলা ও আকিকা, ছেলে আহমদ ও ফুয়াদ এবং আরও চারজনকে আটক করে।
তাদের সিলেট সদর থানায় নেয়া হয়েছে।
ধারণা করা হচ্ছে শায়খ রহমান ওই ভবনের কোনও একটি কক্ষে লুকিয়ে রয়েছে।
বিকেল সাড়ে ৪টায় নতুন করে অভিযান শুরু হয়। সাড়ে ৬টা পর্যন্ত জেএমবি প্রধানসহ কোনও জেএমবি নেতাকে ধরা সম্ভব হয়নি। এসময় সাংবাদিক ও স্থানীয় জনগণকে ওই বাড়ি থেকে ৫০০ গজ দুরে সরিয়ে দেওয়া হয়।
ধারনা করা হচ্ছে শায়খ রহমান ও তার চার সহযোগী ওই ভবনের কোনও একটি কক্ষে অবস্থান করছে।
বুধবার রাত ২টায় বাড়িটি ঘিরে ফেলে র্যাব। এরপর আত্মসমর্পন করার জন্যে বেঁধে দেয়া সময়সীমার সোয়া এক ঘন্টা পর দুপুর পৌনে একটায় কমান্ডো অভিযান শুরু করে। র্যাব, জেলা বেসামরিক ও পুলিশ প্রশাসনের মধ্যে একটি রুদ্ধদ্বার বৈঠকের পর এ কমান্ডো অভিযানের সিদ্ধান্ত নেয়া হয়। এর আগে জেএমবি প্রধান আত্মহত্যার হুমকি দেয়।
তার হুমকির পর ওই বাড়ির ভিতর থেকে বিস্ফোরণের শব্দও পাওয়া যায়।
শাপলাবাগের ‘সূর্য দীঘল বাড়ি’তে র্যাবের হাতে অবরুদ্ধ শায়খ আবদুর রহমান ও তার সহযোগীরা বর্তমানে নিঃশব্দভাবে অবস্থান করছে।
বিডিনিউজ সিলেট প্রতিনিধি ঘটনাস্থল থেকে র্যাব সূত্রের বরাত দিয়ে জানান, জেএমবির শীর্ষ নেতা আত্মহত্যা করতে পারে।
সকাল সাড়ে ১০টায় র্যাব সদস্যরা দরজা ভাঙার চেষ্টা করে।
র্যাব দাবি করে, ঘেরাওয়ের পর শায়খ রহমানের সাথে তাদের যোগাযোগ হয় এবং লাউড স্পিকারের মাধ্যমে কথাবার্তা চলে।
র্যাব সূত্র জানায়, তারা শায়খ রহমানকে বাড়ি থেকে বেরিয়ে এসে আত্মসমর্পণ করতে বললেও সে বার বার র্যাবের প্রতি তা করতে অস্বীকার করে।
অভিযান পর্যবেক্ষণ করতে র্যাবের মহাপরিচালক আব্দুল আজিজ সরকার অন্যান্য উচ্চ পদস্থ কর্মকর্তাদের নিয়ে ভোর ৫টার দিকে হেলিকপ্টারে করে ঘটনাস্থলে যান।
র্যাব সূত্র জানায়, আমরা যখন বাড়িটিকে ঘিরে ফেলি লোকটি (শায়খ রহমান) নিজেকে এবং আমাদের মানব বোমার মাধ্যমে উড়িয়ে দেওয়ার হুমকি দেয়।
সিলেট শহরের ওই বাড়িটি র্যার- ৯ ও র্যাব সদর সপ্তরের সদস্যরা ঘিরে রেখেছে। মঙ্গলবার গ্রেপ্তারকৃত জেএমবির মজলিশ ই শূরার সদস্য হাফেজ মাহমুদ অভিযানে র্যাবের সাথে সিলেটে রয়েছে।
এর আগে র্যাব সদস্যরা শায়খ রহমান ও তার সহযোগীদের অজ্ঞান করতে বিশেষ গ্যাস ছড়িয়ে দেয়। আইন শৃঙ্খলারক্ষাকারী বাহিনীর সদস্যরা ওই বাড়ির বৈদ্যুতিক ও গ্যাসের সংযোগ বন্ধ করে দিয়েছে।
মঙ্গলবার দুপুরে রাজধানীর বায়তুল মোকাররম এলাকা থেকে জেএমবির মজলিশ ই শূরার সদস্য হাফেজ মাহমুদকে গ্রেপ্তার করা হয়।
