২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজবাড়ীতে পদ্মার চর থেকে অজ্ঞাতনামা ১ ব্যক্তির লাশ উদ্ধার

জেলার চরধুঞ্চির মরা পদ্মার তীর থেকে বুধবার দুপুরে সদর থানা পুলিশ অজ্ঞাতনামা (৪০) এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে।

রাজবাড়ী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Mar 2006, 07:57 PM

Updated : 26 Apr 2022, 03:28 PM

নিহতের পরনে কালো প্যান্ট ও পায়ে জুতা ছিল।

পুলিশ ও গ্রামবাসী সূত্র জানায়, বুধবার সকালে গ্রামবাসী অজ্ঞাত পরিচয় লাশটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজবাড়ী মর্গে পাঠায়।

পুলিশ জানায়, লাশের বুক ও গলাসহ দেহের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।

এ ঘটনায় সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।