২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে জেএমবি শীর্ষ নেতা শায়খ রহমানকে গ্রেপ্তার করতে র‌্যাবের কমান্ডো অভিযান

সিলেট শহরের শাপলাবাগের ‘সূর্য দীঘল বাড়ি’তে র‌্যাবের হাতে অবরুদ্ধ নিষিদ্ধ ইসলামি জঙ্গি সংগঠন জামা’আতুল মুজাহিদিন বাংলাদেশ (জেএমবি)’র শীর্ষ নেতা শায়খ আবদুর রহমানকে গ্রেপ্তার করতে র‌্যাব সদস্যরা কমান্ডো অভিযান চালিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Mar 2006, 01:45 PM

Updated : 26 Apr 2022, 03:28 PM

কমান্ডো অভিযানের শুরু পরপরই দুপুর পৌণে ১টায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

র‌্যাব সদস্যরা ওই বাড়িতে অবরুদ্ধ সবাইকে দুপুর ২টার মধ্যে আত্মসমর্পণের জন্য সময়সীমা বেঁধে দিয়েছিল। র‌্যাব, জেলা প্রশাসনের সাথে এক রুদ্ধদ্বার বৈঠকে মিলিত হওয়ার পর কমান্ডো অভিযানের সিদ্ধান্ত নেয়।

জেএমবি’র এই শীর্ষ নেতা সকালে আত্মহত্যা করার হুমকি দিয়েছিল। এই হুমকির পর বাড়িটির ভিতরে বোমা বিস্ফোরণের আওয়াজ পাওয়া গিয়েছিল, যেখানে শায়খের পরিবারের সদস্যরা অবস্থান করছিল। জঙ্গি নেতা শায়খ আত্মহত্যা করেছে কিনা সে ব্যাপারে এখনও নিশ্চিত নয়।