২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেড়’শ বছরের সাজাপ্রাপ্ত কুখ্যাত ডাকাত মকিম গাজীকে দেখার জন্য জনতার ভিড়

পুলিশের চোখ ফাঁকি দিয়ে দুই বছর জেল পলাতক এবং প্রায় দেড়’শ বছর সাজাপ্রাপ্ত কুখ্যাত ডাকাত সর্দার মকিম গাজীকে দেখতে মঙ্গলবার পটুয়াখালীর আদালত পাড়ায় মানুষের ঢল নামে।

পটুয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Feb 2006, 06:52 PM

Updated : 26 Apr 2022, 03:28 PM

১৯৮৯ সালের এপ্রিল মাসে ছেটবিঘাই ইউনিয়নের চেয়ারম্যান নুরুল হক দারোগা হত্যা মামলার বিচারের জন্য এর অন্যতম আসামী মকিম গাজীকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে পটুয়াখালী জেলা কারাগারে এনে রাখা হয়েছে।

সূত্র জানায়, মকিম গাজীর বিনুদ্ধে খুন, ডাকাতীসহ প্রায় এক ডজন মামলা এখনও বিচারাধীন রয়েছে।

আদালতে আনা নেওয়ার সময়ও প্রশাসনের পক্ষ থেকে কঠোর গোপনীয়তা এবং নিচ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা নেয়া হলেও মকিম গাজীকে আদালতে নেওয়া হবে এমন খবর সকালে শহরে ছড়িয়ে পড়লে আদালত পাড়ায় শত-শত উৎসুক জনতার ঢল নামে। জনতার ভিড় ঠেকাতে এ সময় আদালত পাড়ায় নিয়োজিত বিপুল সংখ্যক পুলিশকে হিমশিম খেতে হয়।