রাজশাহীতে বাংলা ভাইয়ের সহযোগী গ্রেপ্তার
রাজশাহীর বাগমারায় বাংলা ভাইয়ের অন্যতম সহযোগী জেএমবি ক্যাডার নুরুল ইসলামকে (৫০) গ্রেপ্তার করা হয়েছে।
সূত্র জানায়, দীর্ঘদিন থেকে আত্মগোপন করে থাকা জেএমবি ক্যাডার নুরুল ইসলামকে সোমবার বিকেলে নাটোরের নলডাঙা এলাকায় স্থানীয় জনতা আটক করে। বিষয়টি নলডাঙা থানা পুলিশকে জানানো হলে সেখান থেকে বাগমারা থানায় খবর দেয়া হয়। সন্ধ্যায় বাগমারা থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে নিয়ে যায়।
পুলিশ ও স্থানীয় সূত্র জানিয়েছে, নুরুল ইসলামের বাড়ি বাগমারা হামিরকুৎসা গ্রামে। বাংলা ভাইয়ের অভিযানের সময় সে সক্রিয়ভাবে অংশ নিয়েছিল। এছাড়া সে তৎকালীন রাজশাহীর এমপি মাসুদ মিয়ার সোর্স হিসেবে কাজ করতো।
পুলিশ জানায়, নুরুল গত ১৭ আগষ্ট রাজশাহী মহনগরীতে সিরিজ বোমা বিস্ফোরণে অংশ নিয়েছিল।
