২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে দ্রুত বিচার ট্রাইবুনালে ২৭ জেএমবি’র বিরুদ্ধে চার্জশীট গঠন

রাজশাহীর দ্রুত বিচার ট্রাইবুনালে জয়পুরহাট জেলায় ১৭ আগষ্ট সিরিজ বোমা হামলার সাথে জড়িত ২৭ জামআতুল মুজাহেদীন (জেএমবি) সদস্যের বিরুদ্ধে চার্জশিট গঠন করা হয়েছে।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Feb 2006, 07:54 PM

Updated : 26 Apr 2022, 03:28 PM

বিস্ফোরক দ্রব্য আইনের ৩,৪ ও ৬ ধারায় বিচারক এএফএম আমিনুল ইসলামের আদালতে এই চার্জ গঠন করা হয়।

জেএমবি’র এই ২৭ সদস্যের মধ্যে আতাউর রহমান, মঞ্জু, দুলাল ওরফে হারেশ, দুলাল হোসেন, সাইফুল ইসলাম, আমিনুল, আজিজুল ইসলাম মিন্টু, হাফেজ সফিকুল ইসলাম, জিয়াউর রহমান, সেলিম, মোজাম্মেল, ইদ্রিস আলী, আ: রাজ্জাক, জাহাঙ্গীর হোসেন, রবিউল আলম, হাবিবুর রহমান, আফাজ, রেজাউল বারী, আ: মাবুদ, গোলাম মোস্তফা, তুহিন ও আ: রব’কে আদালতে হাজির করে চার্জশীট পড়ে শোনানো হয়েছে। অপর চার জেএমবি ক্যাডার মেহেদী হাসান, মনসুর রহমান, মনতেজার রহমান ও লিখন পলাতক রয়েছে।

ফেব্রুয়ারি মাসে জয়পুরহাটের আদালত থেকে মামলাটি রাজশাহীর দ্রুত বিচার ট্রাইবুনালে পাঠানো হয়।