প্যারিসের উদ্দেশ্যে স্বাস্থ্যমন্ত্রীর ঢাকা ত্যাগ
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন সোমবার ফ্রান্সের রাজধানী প্যারিসের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন।
তিনি ২৮ ফেব্রুয়ারি থেকে ১ মার্চ প্যারিসে অনুষ্ঠিতব্য ‘সলিডারিটি এন্ড গ্লোবালাইজেশন ইনোভেটিং ফাইন্যান্সিং ফর ডেভেলপমেন্ট এন্ড কমব্যাটিং পেন্ডামিক্স’ শীর্ষক মন্ত্রী পর্যায়ের আন্তর্জাতিক সম্মেলনে অংশ নেবেন।
ফ্রান্সের প্রেসিডেন্ট জ্যাক সিরাক এ সম্মেলন আহবান করেছেন।
মন্ত্রী দুই সদস্যের বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন। প্রতিনিধি দলের অপর সদস্য হলেন অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আব্দুল মজিদ।
সম্মেলনে প্ল্যানারি সেশনে ‘ইনোভেটিং ফাইন্যান্সিং ফর ডেভেলপমেন্ট: নিউ রিসোর্সেস ফর এ গ্লোবালাইজেশন উইথ সলিডারিটি’ এবং ‘ইনোভেটিং ফাইন্যান্স: হোয়াট ফর? পাবলিক হেল্থ এ্যাজ এ্যান এক্সাম্পল’ শিরোনামে দুইটি বিষয়ে আলোচনা ছাড়াও চারটি কর্মশালায় অংশগ্রহণ করবেন।
সম্মেলন শেষে ৪ মার্চ মন্ত্রী দেশে প্রত্যাবর্তন করবেন বলে আশা করা হচ্ছে।
