মেহেরপুরে টহল পুলিশের ওপর বোমা নিক্ষেপ, কনস্টেবলের হাতের কব্জি বিছিন্ন
মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলায় রোববার রাতে টহল পুলিশের ওপর অজ্ঞাত সন্ত্রাসীদের নিক্ষিপ্ত বোমায় হাসান ইমাম (৪১) নামের এক কনস্টবেলের হাতের কব্জি বিছিন্ন হয়ে গেছে।
গুরুতর আহত অবস্থায় তাকে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ সূত্র জানায়, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার কোমরপুর পুলিশ ফাঁড়ির সদস্যরা বাজারে টহল দেওয়ার সময় রাস্তার পাশে আগে থেকে ওঁত পেতে থাকা সন্ত্রাসীরা তাদের ওপর পরপর দুটি বোমা নিক্ষেপ করে। এর একটি কনস্টেবল হাসানের বাম হাতে লাগলে তার শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায় এবং বাম হাতের কব্জি বিছিন্ন হয়ে যায়।
ঘটনার পর এলাকায় আতংক বিরাজ করছে।
