ফরিদপুরের মধুখালীতে জমি সংক্রান্ত বিরোধে ১ জন নিহত
ফরিদপুর জেলার মধুখালী উপজেলার মছলন্দপুর গ্রামে জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় আহত আজগর আলী মোল্লা (৫৪) শনিবার ফরিদপুর হাসপাতালে মারা গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ৭ ফেব্রুয়ারি সকাল ১১ টার দিকে প্রতি পক্ষের লোকজন কামারখালী ইউনিয়ন পরিষদের সদস্য আবু বকর মোল্লার নেতৃত্বে আজগর আলী মোল্লার বাড়িতে হামলা চালায়। হামলায় আজগর আলীসহ তার স্রী এবং তিন ছেলেকে গুরুতর আহত অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
শনিবার আজগর আলী মোল্লা হাসপাতালে মারা যায়।
তার স্রী মমতাজ বেগম (৫০) ও তিন ছেলে এখনো ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
এ ব্যাপারে আবু বকর মোল্লাসহ ১৩ জনের বিরুদ্ধে মধুখালী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি।
