২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতের কৃষ্ণনগর সাবজেলে ১৪২ বাংলাদেশী

ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলার কৃষ্ণনগর সাবজেলে ১৪২ জন বাংলাদেশী নর-নারী বন্দি রয়েছেন।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2006, 07:15 PM

Updated : 26 Apr 2022, 03:28 PM

বৃহস্পতিবার রাতে মুক্তি পাওয়া নারীরা ফিরে এসে এ তথ্য জানিয়েছেন।

তারা জানান, কৃষ্ণনগর সাবজেলে থাকা নারী পুরুষের মধ্যে ১০২ জন পুরুষ ও বাকি ৪০ জন নারী। বৃহস্পতিবার রাতে বিএসএফ সদস্যরা সাতজন নারীকে ঝিনাইদহের মহেশপুর উপজেলার জিন্নাহনগর-ভৈরবা সীমান্ত দিয়ে বাংলাদেশে পাঠায়।

সূত্র জানায়, সাবজেলে বন্দি থাকা নারী-পুরুষরা চাকরি বা কাজের উদ্দেশে স্বেচ্ছায় ভারতে গিয়েছিলেন। আবার কেউ কেউ পাচারকারীদের প্রলোভনের শিকার। অনিয়ন্ত্রিত অভিবাসী অথবা পাচারের শিকার অনেক নারী-পুরুষের সাজার মেয়াদ ৮/৯ মাস আগেই শেষ হয়ে যাওয়ার পরও তাদের এখনো কারাগারে কাটাতে হচ্ছে।

এসব মানুষরা সেখানে মানবেতর জীবন কাটাচ্ছে। তাদের দাবি, বন্দি বিনিময় চুক্তি না থাকায় পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলে হাজার হাজার বাংলাদেশী বন্দিদশায় মানবেতর কাটাচ্ছে।