চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত ২
চট্টগ্রামের পটিয়াতে চট্টগ্রাম-কক্সবাজার সড়কে একটি সড়ক দুর্ঘটনায় একজন নার্সসহ দুইজন নিহত হয়েছে। এ ঘটনায় একজন গুরুতর আহত হয়েছে।
নিহতরা হলেন, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের (সিএমসিএইচ) স্টাফ নার্স নীরাঞ্জন নাথ (৩২) এবং আরেকজন হলেন জসিম উদ্দিন (২৫)।
এছাড়া আহত অপর নার্স কুতুবুদ্দিন (২১)।
পটিয়া উপজেলার কাছে জালুরডিঙি নামক স্থানে সকাল ১১টার দিকে চট্টগ্রামগামী একটি অ্যাম্বুলেন্সের সাথে কক্সবাজারগামী একটি যাত্রীবাহী বাসের ধাক্কা লাগলে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার পর লোহাগাড়া থেকে অ্যাম্বুলেন্সে করে হতাহতদের চট্টগ্রাম আনা হয়।
কুতুবউদ্দিনকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
