খাগড়াছড়ি ও রাঙ্গামাটিতে ৪৮ ঘন্টার হরতাল রোববার থেকে শুরু
খাগড়াছড়ি ও রাঙ্গামাটি পার্বত্য জেলায় ৪৮ ঘন্টার সর্বাত্মক হরতাল রোববার সকালে শুরু হচ্ছে।
খাগড়াছড়ি ও রাঙ্গামাটি কাঠ ব্যবসায়ী সমিতি ছয় দফা দাবি আদায়ের লক্ষ্যে এই হরতালের ডাক দিয়েছে। পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন, ব্যবসায়ী সমিতি এই হরতালের প্রতি সমর্থন জানিয়েছে।
কাঠ ব্যবসায়ীদের দাবি সমূহ হচ্ছে-খাগড়াছড়ি ও পার্বত্য চট্টগ্রাম উত্তর বন বিভাগের সীল দেয়াকৃত লট সমূহের কার্য্যাদেশ প্রদান, জোত পারমিটের অনুবলে পরিবেশ ও বন মন্ত্রণালয়ের গৃহীত সিদ্ধান্তের পূর্বে সংগৃহীত সকল বনজ দ্রব্যে গড় নিলাম মূল্য প্রদান, রীট পিটিশনের উপর হাইকোর্টের আদেশ মোতবেক কার্যকরী ভূমিকা গ্রহণ করে পরিবেশ ও বন মন্ত্রণালয়ের উক্ত আদেশের উপর অহেতুকভাবে আরোপিত অতিরিক্ত শর্ত ব্যাংক গ্যারান্টি প্রত্যাহার, রাঙ্গামাটি সার্কেলের বন সংরকের অপসারণ, পার্বত্য চট্টগ্রাম ট্রানজিট রুলস অনুসারে জোত পারমিটের কার্যক্রম অব্যাহত রাখা, কাঠ পরিবহনে নিরাপত্তা বাহিনীর বাধা ও অবৈধ হস্তক্ষেপ প্রত্যাহার করা।
