২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুড়িগ্রামে ছাত্রলীগের মিছিলে ছাত্রদলের হামলা, আহত ১০

কুড়িগ্রাম সরকারি কলেজে শুক্রবার সকালে ছাত্রলীগের মিছিলে ছাত্রদলের হামলায় ১০জন শিক্ষার্থী আহত হয়েছে।

কুড়িগ্রাম প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Feb 2006, 04:13 PM

Updated : 26 Apr 2022, 03:28 PM

অনার্স ভর্তি পরীক্ষার শেষে সকাল ১১টায় নবীনদের স্বাগত জানিয়ে ছাত্রলীগ ক্যাম্পাসে একটি মিছিল বের করে। এ সময় বটতলা এলাকায় ছাত্রদল ক্যাডাররা লাঠি-সোটা নিয়ে মিছিলের ওপর অতর্কিতে হামলা চালালে নবাগত শিক্ষার্থী ও তাদের অভিভাবকসহ ১০জন আহত হয়।

জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আ: মোত্তালেব শান্তিপূর্ণ মিছিলে ছাত্রদলের হামলার তীব্র প্রতিবাদ জানিয়েছেন। তবে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক হামিদুজ্জামান হামলার অভিযোগ অস্বীকার করে জানান, পাল্টাপাল্টি মিছিলের কারণে সামান্য হৈচৈ হয়েছে মাত্র।

কলেজের ভাইস প্রিন্সিপাল আফতাব হোসেন জানান ১২টি বিষয়ে ৮৪০টি আসনের জন্যে ১৫৮১জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছে। তিনি হামলার বিষয়টি স্বীকার করেন। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি করেন।