২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামের টেক্সটাইল কারখানায় অগ্নিকাণ্ডে ৮২টি লাশ উদ্ধার

বন্দরনগরী চট্টগ্রামের কালুরঘাট শিল্প এলাকায় বৃহস্পতিবার রাতে একটি টেক্সটাইল ও প্যাকেজিং কারখানায় ভয়াবহ অগ্নিকান্ডে কমপক্ষে ৮২টি লাশ উদ্ধার করা হয়েছে। এদের বেশিরভাগই নারী।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Feb 2006, 09:44 PM

Updated : 26 Apr 2022, 03:27 PM

পুলিশ এবং দমকল বাহিনী সূত্র জানায়, এই অগ্নিকাণ্ডে কয়েকশ’ শ্রমিক আহত হয়েছে।

বন্দরনগরী থেকে কালুরঘাট শিল্প এলাকাটি সাত কিলোমিটার দূরে অবস্থিত।

প্রত্যক্ষদর্শীরা জানায়, রাত সাড়ে ৭টার দিকে আগুন লাগে। কিন্তু এখনও পর্যন্ত অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে নিশ্চিত করে কিছু জানা যায়নি।

এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং শত শত স্থানীয় নারী-পুরুষ সেখানে অবস্থান করছে।