২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

থাই এয়ারওয়েজ সভাপতির দাবি তাদের ব্যাংক চট্টগ্রাম একটি সফল রুট

থাই এয়ারওয়েজ-এর কার্যকরী সভাপতি সোমচাইনাক ইংট্রাকুল বলেছেন, ২০০৫ সালে ব্যাংকক-চিআংমাই-চট্টগ্রাম রুট পূর্নবিন্যাসের পর কোম্পানী ব্যাংকক-চট্টগ্রাম রুটে সফলভাবে ফ্লাইট পরিচালনা করতে সক্ষম হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Feb 2006, 09:32 PM

Updated : 26 Apr 2022, 03:27 PM

তিনি আরো বলেন, ‘প্রথম বছরে চিআংমাইকে স্বাস্থ্য সেবা কেন্দ্র হিসেবে পরিচিত করে তুলতে কোম্পানী উৎসাহিত করেছে, যার মাধ্যমে চট্টগ্রাম থেকে জনগণ চিআংমাই ভ্রমন করতে পারছে। সবশেষে কোম্পানী চট্টগ্রাম ব্যাংকক বাণিজ্যিক পণ্য পরিবহন সুবিধা চালু করে। এর ধারাবাহিকতায় চট্টগ্রাম থেকে শাক-সবজি ও ফলমূল সহ বিভিন্ন কৃষি পণ্য চিআংমাই এবং ব্যাংকক যাচ্ছে।

বর্তমানে থাই এয়ারওয়েজ চট্টগ্রাম থেকে বুধ, শুক্র ও রোববার সহ সপ্তাহে তিনটি ফ্লাইট পরিচালনা করছে বলেও তিনি উল্লেখ করেন বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়।