২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুরে সার পাচারকালে ডিলার আটক, শ্রীঘরে

কৃষকদের সার বিতরণ না করে গোপনে পাচার করতে গিয়ে রংপুরের পাগলাপীর এলাকায় এক ডিলার জনতার হাতে ধরা পড়েছে।

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Feb 2006, 08:41 PM

Updated : 26 Apr 2022, 03:27 PM

পুলিশ জানায়, আল-মদিনা ট্রেডার্সের নির্বাহী পরিচালক হাজী নুরুল হক তারই জামাতা ভুরুঙ্গামারী উপজেলার সমবায় কর্মকর্তা আলমগীর হোসেনকে দিয়ে ১৬ ফেব্রয়ারি দুই হাজার তিনশ’ বস্তা ইউরিয়া সার উত্তোলন করান। এরপর ২০ ফেব্রয়ারি পর্যন্ত এক হাজার সাতশ’ বস্তা সার বিক্রি দেখান।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্দিকুর রহমান বুধবার ওই ডিলারের গোডাউনে সারের বস্তার মজুদ ও বিক্রির গড়মিল দেখতে পান।

এ ঘটনার পর আলমগীর বাকি সার বহিরাগত এক ব্যক্তির কাছে বিক্রি করে দেন। বৃহস্পতিবার ওই ব্যক্তির কাছে সার পাচার করে দেয়ার সময় লোকজন আলমগীরকে হাতে-নাতে ধরে পুলিশে সোপর্দ করে।

এ ব্যাপারে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে।