২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হামের টিকাদানে চট্টগ্রামে ৯০ শতাংশ কভারেজের লক্ষ্যমাত্রা নির্ধারণ

চট্টগ্রাম জেলায় হাম প্রতিরোধ প্রচারাভিযানের দ্বিতীয় পর্যায়ে নয় মাস থেকে ১০ বছরের কমবয়সী ১১,৭২,৬৫৮ শিশুকে টিকাদান কর্মসূচির আওতায় আনা হবে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Feb 2006, 09:44 PM

Updated : 26 Apr 2022, 03:27 PM

চট্টগ্রাম ইনস্টিটিউট মিলনায়তনে বুধবার সন্ধ্যায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. খুরশীদ জামিল চৌধুরী সাংবাদিকদের একথা জানান।

চট্টগ্রাম জেলায় ৯০ শতাংশ হাম প্রতিরোধের লক্ষ্যমাত্রা নিয়ে এই প্রচারাভিযান ফেব্রুয়ারির ২৫ তারিখে শুরু হয়ে মার্চের ১৬ তারিখে পর্যন্ত চলবে।

ড. খুরশীদ বলেন, প্রায় ৩০০০ কর্মী ও স্বেচ্ছাসেবী ৪৮০৮টি সেন্টারে এই প্রচারাভিযানকে সফল করতে কাজ করবে।

চট্টগ্রামের উপ কমিশনার ডা. সৈয়দ নাসির আহমেদ রুমী, জেলা শিক্ষা কর্মকর্তা নুরুল আমিন চৌধুরী, চট্টগ্রাম সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ড. সেলিম আক্তার চৌধুরী এই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

সিভিল সার্জন অফিসের পরিচালনা কক্ষ এই প্রকল্পকে সফল করার জন্য সার্বক্ষণিক কাজ করবে বলে জানানো হয়।