২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরায় সারের দাবিতে সড়ক অবরোধ

সাতক্ষীরায় সারের দাবিতে দু’ সহস্রাধিক কৃষক মঙ্গলবার সাতক্ষীরা-আশাশুনি সড়ক অবরোধ করে সমাবেশ করে। পরে সার দেওয়ার আশ্বাস দেওয়া হলে তারা অবরোধ তুলে নেন।

সাতক্ষীরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Feb 2006, 06:54 PM

Updated : 26 Apr 2022, 03:27 PM

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, সদর উপজেলার ধূলিহর ও ব্রহ্মরাজপুর ইউনিয়নের কৃষকরা গত দু’ দিন ধরে সারের জন্যে অপেক্ষা করে সার না পেয়ে মঙ্গলবার ধূলিহর এসে জড়ো হয়। পরে দু’ সহস্রাধিক কৃষক সাতক্ষীরা-আশাশুনি সড়ক অবরোধ করে সমাবেশ করে।

পুলিশ খবর পেয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যানদের নিয়ে ঘটনাস্থলে যায়। তারা সার দেওয়ার ব্যাপারে আশ্বাস দিলে দু’ ঘণ্টা পর কৃষকরা সড়ক অবরোধ তুলে নেয়। এর আগে সোমবারও কৃষকরা সাতক্ষীরা-খুলনা সড়ক অবরোধ করে।