২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রথম আলোর সম্পাদক, প্রকাশকের আত্মসমর্পন করে জামিন গ্রহণ

পূর্তমন্ত্রীর দায়ের করা মানহানির মামলায় প্রথম আলো’র সম্পাদক এবং প্রকাশক ঢাকার সিএমএম আদালতে সোমবার আত্মসমর্পন করে জামিন নিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Feb 2006, 06:21 PM

Updated : 26 Apr 2022, 03:27 PM

“রাজারবাগ পুলিশ কমপ্লেক্সে নির্মাণে পূর্তমন্ত্রীর আপত্তি” শিরোনামে চলতি বছরের ৫ জানুয়ারি প্রকাশিত সংবাদে ক্ষুব্ধ হয়ে মির্জা আব্বাস ২ ফেব্রুয়ারি দৈনিক প্রথম আলো পত্রিকার সম্পাদক মতিউর রহমান এবং প্রকাশক মাহফুজ আনামকে অভিযুক্ত করে দণ্ডবিধির ৫০০/৫০১/৫০২ ধারায় ঢাকার সিএমএম আদালতে এ মামলা দায়ের করেন।

সোমবার শুনানি শেষে ম্যাজিষ্ট্রেট মিজানুর রহমান প্রত্যেককে পাঁচহাজার টাকা মুচলেকায় জামিন মঞ্জুর করেন।

আদালত থেকে সমন পেয়েও মামলার ধার্য তারিখ ১৬ ফেব্রুয়ারিতে অভিযুক্তরা আদালতে হাজির না হলে আদালত থেকে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।