‘বাংলাদেশী অভিবাসীদের ফেরত পাঠাতে বিজেপি যে কোনো কিছু করতে প্রস্তুত’
ভারতীয় জনতা পার্টি ’র (বিজেপি) সভাপতি রাজনাথ সিংহ বলেছেন, ভারত থেকে বাংলাদেশী অভিবাসীদের ফেরত পাঠানোর জন্য বিজেপি যে কোনো কিছু করতে প্রস্তুত।
বাংলাদেশী অনুপ্রবেশকারীরা আসামসহ ভারতের অন্যান্য রাজ্যে কূটনৈতিক পর্যায়ে সমস্যা তৈরী করছে বলে দাবি করে তিনি বলেন, বর্তমানে ভারতে আড়াই কোটি বাংলাদেশী অনুপ্রবেশকারী রয়েছে।
আসামে নির্বাচনী প্রচারণা চালাতে গিয়ে রোববার তিনি এ সব কথা বলেন।
আসামের ইউনাইটেড প্রোগ্রেসিভ এলায়েন্স (ইউপিএ) সরকার বাংলাদেশী অনুপ্রবেশকারীদের রক্ষা করার চেষ্টা করছে বলে তিনি অভিযোগ করেন। তিনি সরকারকে সর্তক করে দিয়ে বলেন, অভিবাসী আইন, ১৯৪৬ সংশোধনের বিষয়ে তার দল সংসদে বিরোধীতা করবে এবং প্রয়োজনে এ বিষয়ে রাজপথেও আন্দোলন গড়ে তুলবে।
তিনি বলেন, কেন্দ্রীয় সরকার ‘পিছনের দরজা দিয়ে’ অবৈধ অভিবাসী আইন সংশোধনের প্রচেষ্টা চালাচেছ। এ বিষয়ে সুপ্রিম কোর্ট আগেই প্রশ্ন তুলেছিলো।
