কনসাট হত্যাকান্ডের ২৮ দিন পর এসপি প্রত্যাহার
চাঁপাইনবাবগঞ্জের কানসাটে পুলিশের গুলিতে দশব্যক্তি নিহত হওয়ার ঘটনার প্রায় এক মাস পর সরকার অবশেষে রোববার জেলা পুলিশ সুপারকে প্রত্যাহার করে নিয়েছে।
পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সরবরাহকৃত বিদ্যুৎ সংকটের প্রতিবাদে এলাকাবাসীর বিক্ষোভ প্রদর্শনকালে পুলিশ দু’দফায় তাদের উপর গুলি চালালে দশ ব্যক্তি প্রাণ হারায়।
ঘটনার পর দেশব্যাপী প্রতিবাদের ঝড় ওঠে। এর প্রেক্ষিতে ঘটনার ২৮ দিন পর পুলিশ সুপার রেজাউল করিমকে রোববার সন্ধ্যায় প্রত্যাহার করে নেয়া হয়।
এর আগে ব্যাপক প্রতিবাদ ও সহিংস ঘটনার প্রেক্ষিতে কর্তৃপক্ষ শিবগঞ্জ উপজেলার ইউএনওকে প্রত্যাহার করা হয়।
