গাজীপুরে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
গাজীপুরে শনিবার সকালে জয়দেবপুর থানা পুলিশ বাংলাবাজার এলাকার একটি বাগান থেকে অজ্ঞাত পরিচয় এক পুরুষের (২২) লাশ উদ্ধার করেছে।
লাল প্যান্ট ও আকাশী রঙের শার্ট পরা এই ব্যক্তির গলায় গভীর কাটা দাগ দেখা গেছে।
পুলিশ ময়নাতদন্তের জন্যে লাশ গাজীপুর সদর হাসপাতালে পাঠিয়েছে।
