২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পটুয়াখালীতে রিক্সা ধর্মঘট পালিত হয়েছে

পটুয়াখালীর রিক্সা চালকরা মানিক মৃধা নামে এক রিক্সা চালকের হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শনিবার সকাল-সন্ধ্যা ধর্মঘট পালন করেছে।

পটুয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Feb 2006, 02:40 PM

Updated : 26 Apr 2022, 03:27 PM

হাজার হাজার রিক্সা চালক শনিবার সকালে পটুয়াখালী শহরে একটি শোক র্যালী বের করে এবং পটুয়াখালী ক্লাবের সামনে এক প্রতিবাদ সমাবেশ করে।

সকাল-সন্ধ্যা রিক্সা চলাচল না করায় পটুয়াখালীর জন জীবনে সীমাহীন দূর্ভোগ নেমে আসে।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার দুপুরে পটুয়াখালীর লঞ্চঘাটে দু’দল শ্রমিকের সংঘর্ষে রিক্সা চালক মানিক মৃধা (২৫) নিহত হয়।