ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১২, আহত ৫০
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুরে শনিবার ভোরে দু’টি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১২ জন নিহত এবং ৫০ জন আহত হয়েছে।
পুলিশ এবং প্রত্যক্ষদর্শীরা জানায়, উত্তরবঙ্গগামী ৭০ জন শ্রমিকসহ সিমেন্ট ভর্তি একটি ট্রাক ভোর ৫টার দিকে মির্জাপুরে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা অপর একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে গাইবান্ধার চরপাড়ার আওয়ালের পরিচয় পাওয়া গেলেও অন্যান্যদের পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
আহতদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। আহত শ্রমিকরা জানায়, তারা কম ভাড়ায় ট্রাকে করে উত্তরবঙ্গের বিভিন্ন স্থানে যাচ্ছিল।
