প্রবীণ সাংবাদিক এজেডএম হায়দার আর নেই
দীর্ঘদিন রোগভোগের পর শুক্রবার সন্ধ্যায় ঢাকা সেন্ট্রাল হাসপাতালে প্রবীণ সাংবাদিক এজেডএম হায়দার ইন্তেকাল করেছেন (ইন্না নিল্লাহে...রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর।
তিনি স্ত্রী, দুই কন্যা, এক পুত্র, আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
দীর্ঘ সাংবাদিকতা জীবনে এজেডএম হায়দার ইস্টার্ন নিউজ এজেন্সি, ইউএনবি, বাংলাদেশ অবজারভার, নিউ নেশন ও ইন্ডিপেন্ডেন্টে বিভিন্ন পদমর্যায় নিয়োজিত ছিলেন।
শনিবার নামাজে জানাজা শেষে আজিমপুর কবরস্থানে তার দাফন সম্পন্ন হবে।
সাংবাদিক এজেডএম হায়দারের মৃত্যুতে সংসদে বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা গভীর শোক প্রকাশ করেছেন। তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
