২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নবজাতকসহ দুটি শিশু চুরি

সংগঠিত একটি অপরাধী চক্র শুক্রবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ডিএমসিএইচ) থেকে এক নবজাতক ও তার ১০ বছরের বড়ভাইকে চুরি করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Feb 2006, 07:56 PM

Updated : 26 Apr 2022, 03:26 PM

হাসপাতাল সূত্র জানায়, নরসিংদী জেলার জনৈকা মাহফুজা প্রসব বেদনা নিয়ে ১৩ ফেব্রুয়ারি হাসপাতালের ১৭ নম্বর ওয়ার্ডে ভর্তি হয়। ভর্তির দিনই সে একটি পুত্র সন্তানের জন্ম দেয়। শিশুর জন্মের পর তাকে অপারেশন থিয়েটার থেকে ১৩ নম্বর ওয়ার্ডে স্থানান্তর করা হয়।

শিশুর জন্মের পর মাহফুজার স্বামী আখতার হোসেন হাসপাতালের বকেয়া বিল পরিশোধ করতে টাকা আনার জন্য নরসিংদী যায়। হাসপাতালে নবজাতক ও মাহফুজাকে দেখাশোনা করার জন্য আখতার তাদের ১০ বছরের ছেলে জনিকে রেখে যায়।

এই সুযোগে বোরকা পরিহিত অজ্ঞাত এক মহিলা সেদিনই মাহফুজার সাথে পরিচিত হয় এবং তাকে বিভিন্নভাবে সহযোগিতা করতে থাকে।

সংগঠিত চক্রটির সহায়তায় মহিলাটি শুক্রবার সকালে মাহফুজাকে পানের সাথে ঘুমের ওষুধ মিশিয়ে খাওয়ায় এবং পরবর্তীতে নবজাতক ও জনিকে নিয়ে পালিয়ে যায়।

এ ব্যাপারে রিপোর্ট লেখা পর্যন্ত কোন মামলা দায়ের করা হয়নি।