কাপাসিয়ায় মায়ের আঘাতে কন্যার মৃত্যু: মা গ্রেপ্তার
কাপাসিয়ার তরগাঁও ইউনিয়নের উত্তরখাম গ্রামে বৃহস্পতিবার সন্ধ্যায় মায়ের প্রহারে মেয়ে কাজলী (১১) নিহত হয়েছে।
গ্রামের আফসার উদ্দিনের স্ত্রী রাশিদা বেগম (৩৫) সন্ধ্যায় মেয়েকে পড়াশুনার জন্য এলোপাতারিভাবে মারধর করে। আঘাতপ্রাপ্ত হয়ে কাজলী জ্ঞান হারায় এবং এর কিছুক্ষণ পড়ে তার মৃত্যু হয়। নিহত কাজলী স্থানীয় বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ছাত্রী।
খবর পেয়ে পুলিশ কাজলীর লাশ উদ্ধার করে এবং রাশিদার স্বীকারোক্তি অনুয়ায়ী তাকে গ্রেপ্তার করে। শুক্রবার গাজীপুর আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়।
এদিকে কাপাসিয়া থানা পুলিশ শুক্রবার টোক ইউনিয়নের পাচুয়া গ্রামের একটি পরিত্যাক্ত কূপ থেকে এক নবজাতকের লাশ উদ্ধার করেছে। থানায় এ ব্যাপারে মামলা দায়ের করা হয়েছে।
