পটুয়াখালিতে শনিবার সকাল-সন্ধ্যা হরতাল
পটুয়াখালিতে রিক্সাচালক ইউনিয়ন শনিবার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে।
রিক্সাচালক মোঃ মানিক হত্যার প্রতিবাদে শুক্রবার এক বিক্ষোভ সমাবেশ থেকে কর্মসূচি ঘোষণা করা হয়। বৃহস্পতিবার পটুয়াখালি লঞ্চঘাটে শ্রমিকদের সাথে সংঘর্ষে রিক্সা চালক মানিক নিহত হয়।
