শুক্রবার ফরিদপুরে কবি জসিমউদ্দিন স্বর্ণপদক বিতরণী অনুষ্ঠান
শুক্রবার সকাল ১০টায় ফরিদপুর জেলা আইনজীবী সমিতি ভবনে দিনব্যাপী কবি সম্মেলন, গুণীজন সংবর্ধনা ও স্বর্ণপদক বিতরণী অনুষ্ঠিত হবে।
কবি জসিমউদ্দিন পরিষদ এ অনুষ্ঠানের আয়োজন করেছে।
অনুষ্ঠানে কবির জামাতা এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমদ প্রধান অতিথি এবং খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী চৌধুরী কামাল ইবনে ইউসুফ বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।
অনুষ্ঠানের উদ্বোধন করবেন কবি কন্যা বেগম হাসনা মওদুদ এবং সভাপতিত্ব করবেন পরিষদের সভাপতি কবি ও প্রাবন্ধিক অ্যাডভোকেট সাহিদুন নবী।
