বালিয়াকান্দি টেলিফোন এক্সচেঞ্জ বিদ্যুৎ অব্যবস্থাপনার জন্য ডিজিটাল হচ্ছে না
বালিয়াকান্দি উপজেলার টেলিফোন এক্সচেঞ্জটি বিদ্যুৎ অব্যবস্থাপনার জন্য রাজবাড়ী টেলিফোন এক্সচেঞ্জের অন্তর্ভূক্ত হয়নি।
বালিয়াকান্দির বিদ্যুৎ ভোক্তারা জানান, এই বিদ্যুৎ অব্যবস্থাপনার জন্য তারা আধুনিক ডিজিটাল টেলিফোন সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন।
রাজবাড়ী টেলিফোন বিভাগের কর্মকর্তারা জানান, তারা ৩-৪ মাস আগে বালিয়াকান্দি টেলিফোন এক্সচেঞ্জটি ডিজিটাল করার সকল প্রক্রিয়া সম্পন্ন করেছে কিন্তু বালিয়াকান্দি এক্সচেঞ্জ পিডিবি’কে প্রদেয় ডিপোজিট মানি এখনও জমা দেয়নি। ফলে টেলিফোন এক্সচেঞ্জটি ডিজিটাল করা সম্ভব হচ্ছে না।
বালিয়াকান্দি উপজেলায় বিদ্যুতের লাইন নিতে মোট ৬৬৪৫ টাকা জমা দিতে হয় যার মধ্যে ৫৫০০ টাকা এককালীন জমা এবং ১১৪৫ টাকা অন্যান্য জিনিসের খরচ হিসেবে জমা দিতে হয়।
এই অব্যবস্থাপনার কারণে শুধুমাত্র স্থানীয় জনগণই ডিজিটাল টেলিযাগাযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে তা নয় সরকারও অনেক রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে।
এলাকার লোকজন আশা করছে খুব শীঘ্রই টেলিফোন বিভাগ এই ব্যাপারে হস্তক্ষেপ করে এই সমস্যার সমাধান করবে।
